Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২০, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:২০, ২১ ডিসেম্বর ২০২৫

মাথায় চোট নিয়েও মাতালেন মঞ্চ 

দুর্ঘটনার কবলে দিলবার গার্ল নোরা ফতেহি, মাথায় চোট নিয়েও মাতালেন মঞ্চ 

দুর্ঘটনার কবলে দিলবার গার্ল নোরা ফতেহি, মাথায় চোট নিয়েও মাতালেন মঞ্চ 
ছবি: সংগৃহীত

বলিউডের বেলি ড্যান্স কুইন নোরা ফতেহি মানেই গ্ল্যামার আর পারফরম্যান্সের ঝড়। কিন্তু এবার খবরের শিরোনামে এলেন এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে। মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় পথদুর্ঘটনায় আহত হয়েছেন এ আবেদনময়ী অভিনেত্রী। মাথায় চোট পেলেও চিকিৎসকদের বারণ অগ্রাহ্য করে পেশাদারিত্বের এক অনন্য নজির গড়লেন তিনি।

ঘটনাটি ঘটে যখন নোরা মার্কিন ডিজে এবং সংগীত প্রযোজক ডেভিড গুয়েটার সঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মত্ত চালকের বেসামাল গাড়ি আচমকা এসে ধাক্কা মারে নোরার গাড়িতে। এতে নোরার মাথায় বেশ ভালোই আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর নোরার মাথার চোটের গভীরতা বুঝতে চিকিৎসকরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মেলে—মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ বা গুরুতর জখম হয়নি। তবে সাবধানতা হিসেবে চিকিৎসকরা তাকে অন্তত ২৪ ঘণ্টা পূর্ণ বিশ্রামে থাকার কড়া নির্দেশ দেন। কিন্তু যার রক্তে নাচ আর মঞ্চের নেশা, তাকে কি আর ঘরে আটকে রাখা যায়?

চিকিৎসকদের পরামর্শ কানে না তুলে ব্যান্ডেজ আর প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন নোরা। সহযাত্রী ডেভিড গুয়েটাকে সঙ্গে নিয়ে ফের গাড়ির স্টিয়ারিং ধরেন নিজের গন্তব্যের দিকে। অসুস্থ শরীর আর মাথার যন্ত্রণা উপেক্ষা করেই পৌঁছে যান সানবার্ন ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানে উপস্থিত হাজারো ভক্ত বুঝতেই পারেননি কিছুক্ষণ আগেই কত বড় বিপদের মুখ থেকে ফিরেছেন তাদের প্রিয় তারকা। নোরার এ অদম্য জেদ আর কাজের প্রতি একাগ্রতা দেখে মুগ্ধ বি-টাউনের সহকর্মীরাও।

দুর্ঘটনার রেশ কাটিয়ে নোরা এখন সুস্থ আছেন কি না, তা জানতে মুখিয়ে আছেন ভক্তরা। নোরার টিম থেকে জানানো হয়েছে, আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন এবং ভয়ের কিছু নেই। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন—যত কাণ্ড কি নোরার সঙ্গেই ঘটতে হয়?

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী