Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৫৯, ১০ জুলাই ২০২৫

রেকর্ড পারিশ্রমিকের পথে সালমান খান

রেকর্ড পারিশ্রমিকের পথে সালমান খান
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তার ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন। টেলিভিশনের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর দীর্ঘদিনের সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের কাছে পরিচিত। আগস্টে শুরু হতে যাচ্ছে এ জনপ্রিয় শোয়ের ১৯তম আসর, যা চলবে প্রায় পাঁচ মাসব্যাপী।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, এ বছর শোর উপস্থাপনায় সালমান খানের পারিশ্রমিক অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সূত্র বলছে, গত আসরে সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি, আর এবার তার পারিশ্রমিক ৩০০ কোটিরও বেশি হতে পারে। এর আগের আসর ‘বিগ বস ১৭’-এর জন্য তিনি পেয়েছিলেন আনুমানিক ২০০ কোটি রুপি।

অর্থাৎ, মাত্র দুই বছরের ব্যবধানে সালমান খানের পারিশ্রমিক বেড়েছে প্রায় ১০০ কোটি রুপি। যদিও এ নিয়ে সালমান খান কিংবা অনুষ্ঠান কর্তৃপক্ষ কেউ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এদিকে সালমান অভিনীত চলতি বছরের চলচ্চিত্র ‘সিকান্দার’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। কয়েক বছর ধরেই খানিকটা মন্দার মধ্য দিয়ে যাচ্ছেন ভাইজান। তা সত্ত্বেও টেলিভিশনের পর্দায় তার চাহিদা ও গ্রহণযোগ্যতা আগের মতোই অটুট রয়েছে, যার প্রমাণ তার সম্ভাব্য নতুন পারিশ্রমিক।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান