Sobar Desh | সবার দেশ ইরানী বিশ্বাস, দিল্লি থেকে

প্রকাশিত: ১৩:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে শততন্ত্রী বীণায় মোহিত দর্শক

ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে শততন্ত্রী বীণায় মোহিত দর্শক
ছবি: সবার দেশ

গত ২৮ জানুয়ারি দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে অনুষ্ঠিত শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর ‘বৈঠক’-এ শততন্ত্রী বীণার মুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন। ওমকারনাথ মিশন পরম্পরা ও লিজেন্ডস অব ইন্ডিয়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শততন্ত্রী বীণায় পরিবেশন করেন পন্ডিত দিশারী চক্রবর্তী। শুরুতে তিনি রাগ কল্যাণে ধ্রুপদী আঙ্গিকে বিস্তৃত আলাপ ও জোড় পরিবেশন করেন। ধীরস্থির মেজাজে রাগের মাধুর্য ধীরে ধীরে উন্মোচিত হয় তার সুরে।

দ্বিতীয় পর্বে তিনি রাগ ইমন কল্যাণে তিনটি বন্দিশ পরিবেশন করেন। এর মধ্যে বিলম্বিত মাসিদখানি গৎ ও একতালে মধ্যলয়ের গৎ ছিলো তার নিজস্ব সৃষ্ট রচনা। পরিবেশনার সমাপ্তি টানেন আলাউদ্দিন খাঁনি দ্রুত গৎ দিয়ে।

পরিবেশনের শুরুতে পন্ডিত দিশারী রাগ কল্যাণ ও ইমন কল্যাণের পার্থক্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, বর্তমানে অনেক শিল্পী এ দুই রাগকে প্রায় একই রূপে পরিবেশন করেন। অথচ বাবা আলাউদ্দিন খাঁ এ দুই রাগকে সম্পূর্ণ আলাদা স্বরূপে শিক্ষা দিতেন। শাস্ত্রে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ থাকলেও সময়ের সঙ্গে এর সঙ্গীতিক উপস্থাপনায় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।

শততন্ত্রী বীণার গভীর ও ধ্যানমগ্ন সুরে উপস্থিত দর্শক-শ্রোতারা যেন স্তব্ধ হয়ে যান। নির্ধারিত সময় শেষে বাজনা থামতেই ধ্যানমগ্ন পরিবেশ ভেঙে মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দর্শক সারি থেকে আরও কিছুক্ষণ পরিবেশনের অনুরোধ এলেও সময়সীমার কারণে তা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দীর্ঘ সময়ের পরিবেশনার আশ্বাস দিয়ে মঞ্চ ত্যাগ করেন শিল্পী।

এদিন তবলায় সঙ্গত করেন শ্রী সৌরভ গুহ এবং তানপুরায় ছিলেন ড্রিমি নাইস। এছাড়া অনুষ্ঠানে বাঁশিতে শ্রী কার্তিকায় বশিষ্ঠ এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতে শ্রী অলিক সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!
তারেক রহমানের জনপ্রিয়তা, সরকারের পরীক্ষা
শান্তি আলোচনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা
সহকর্মীর স্ত্রীকে বিয়ে, তালাকের পর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ
ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা মামদানির
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র হজ আজ
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু
বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
ক্ষিপ্ত মহিষের আক্রমণে প্রাণ গেলো ২ জনের
কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা
‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ফাঁস হওয়া কলে মাসে ৫০ হাজা ‘মাসোহারা’ দাবি দারোগার
হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড
বেনাপোলে ইউনুস হত্যায় সোহেল রানা আটক
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী