Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতারণার শিকার অভিনেত্রী

পাঁচ নারীর সঙ্গে এক প্রেমিকের চ্যাট!

পাঁচ নারীর সঙ্গে এক প্রেমিকের চ্যাট!
ছবি: সংগৃহীত

প্রেমে আস্থা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন—সবকিছুই ছিলো ঠিকঠাক। কিন্তু এক মুহূর্তের কৌতূহলেই ভেঙে পড়ে সে বিশ্বাসের দেয়াল। বলিউডের তরুণ অভিনেত্রী শানায়া কাপুর সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের এমনই এক প্রতারণার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন ভক্তরাও।

একটি রিলেশনশিপ অ্যাডভাইস পডকাস্টে কথা বলতে গিয়ে শানায়া জানান, সে সময় তিনি বিদেশ সফরে ছিলেন এবং নিজের সম্পর্ক নিয়ে ভীষণ আশাবাদী। তার ভাষায়, আমি ভাবছিলাম, এটাই সে সম্পর্ক। সবকিছু এত ভালো ছিলো, যেনো সত্যি হওয়ার মতো নয়।

ঘটনার সূত্রপাত হয় একেবারেই সাধারণ এক পরিস্থিতিতে। ডিনারে বের হওয়ার আগে তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন প্রেমিকের ফোনে ক্যাব বুক করতে গিয়ে আচমকাই চোখে পড়ে একটি নোটিফিকেশন—সাবেক প্রেমিকার বার্তা। কৌতূহল থেকে চ্যাট খুলতেই সামনে আসে এক বিস্ময়কর সত্য।

শানায়া দেখতে পান, শুধু একজন নয়—একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে প্রায় একই ধরনের ঘনিষ্ঠ বার্তা আদান-প্রদান করছিলেন তার প্রেমিক। তিনি বলেন, ও এমনভাবে কথা বলছিলো, যেনো সে পুরোপুরি সিঙ্গেল।

মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। আঘাত, হতাশা আর অবিশ্বাস—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন অভিনেত্রী। তিনি দ্রুত চ্যাটগুলোর স্ক্রিনশট নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের পাঠান পরামর্শের জন্য। তাদের মধ্যে ছিলেন বলিউড তারকা অনন্যা পান্ডে।

অনন্যা তাকে পরামর্শ দেন, ট্রেনে উঠে চলে এসো, আমরা কাছাকাছিই আছি। কিন্তু বিদেশে একা থাকার অনিশ্চয়তা আর বাস্তব পরিস্থিতি তাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দেয়নি। শানায়া জানান, পুরো ডিনার জুড়ে তিনি ভান করেছিলেন সবকিছু স্বাভাবিক আছে।

শেষ পর্যন্ত সে সম্পর্ক টেকেনি। শানায়ার কথায়, শুধু মেসেজই নয়, সেটিই ছিলো আমার কাছে প্রতারণা। এটা আমার নির্ধারিত সীমা অতিক্রম করেছিলো।

খোলামেলা এ স্বীকারোক্তিতে স্পষ্ট, আবেগঘন সম্পর্ক ভাঙনের অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়া দিয়েছিলো। তবে একই সঙ্গে তিনি এও বোঝাতে চেয়েছেন—বিশ্বাসভঙ্গ যেকোনও সম্পর্কের জন্যই সবচেয়ে বড় আঘাত।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার