Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৩, ২০ মে ২০২৫

আপডেট: ০২:২৫, ২০ মে ২০২৫

পরীমণির ‘মৃত্যুর’ গুজব, লাইভে এসে বললেন- আমি সুস্থভাবে বেঁচে আছি

আমাকে খুন করা হয়েছে, আত্মহত্যা নয়: পরীমণি

আমাকে খুন করা হয়েছে, আত্মহত্যা নয়: পরীমণি
ছবি: সংগৃহীত

নুসরাত ফারিয়ার গ্রেফতারের গুজব ঘিরে যখন দেশজুড়ে আলোচনার ঝড়, তখনই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আরেকটি চাঞ্চল্যকর খবর— ‘চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার’। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।

তবে রাতেই নিজের ভক্তদের আশ্বস্ত করতে লাইভে আসেন পরীমণি। ক্যাপশনে লেখেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?

সরাসরি লাইভে এসে পরীমণি বলেন, চার বছর আগেও বলেছিলাম, আবার বলছি—আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনোভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না।

তিনি আরো বলেন, আমি আমার বাচ্চাদের নিয়ে সুখে আছি। কেউ গুজব ছড়িয়ে আমার মৃত্যুর খবর দিলে, সেটা দিয়ে কিছু হবে না। আবার বলছি—যদি হঠাৎ শুনেন আমি মারা গেছি, তাহলে বুঝবেন আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা নয়।

লাইভে পরীমণি স্পষ্ট করে জানান, আমি বেঁচে আছি, প্রমাণিত। আমি জীবনে আত্মহত্যা করবো না।

বর্তমানে তিনি একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন বলেও জানান পরীমণি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান