Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:২৭, ১২ এপ্রিল ২০২৬

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, এদিন শুনানির সময় ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে সশরীরে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন দাখিল করে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, আন্দোলনের সময় সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধের অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তবে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, এ ঘটনায় সাবেক স্পিকারের প্রত্যক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনও প্রমাণ তদন্তে উপস্থাপন করা হয়নি।

এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন আদালতে হাজির করার পর পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আজকের আদেশের মাধ্যমে পাঁচ দিন পর এ মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক এ স্পিকার। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের