Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৩ নভেম্বর ২০২৬

ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ

ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এ কার্যক্রমের জন্য আবেদন ফরম বিতরণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সোমবার ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ভবন ও সংস্থাটির সব আঞ্চলিক কার্যালয় থেকে ই-রিকশার নিবন্ধনের আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, নির্ধারিত ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ই-রিকশার ফিটনেস সনদ জমা দিতে হবে।

ডিএসসিসি জানিয়েছে, শুধু আবেদন জমা দিলেই কোনও ই-রিকশার নিবন্ধন নিশ্চিত হবে না। আবেদনকারীর দেয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি প্রতিটি যানবাহনের কারিগরি সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হওয়ার পরই ই-রিকশার কারিগরি ছাড়পত্র দেয়া হবে। নিবন্ধন সনদ পাওয়ার ক্ষেত্রেও এ ছাড়পত্র বাধ্যতামূলক।

নিবন্ধন কার্যক্রমে একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। একই পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেয়ার সুযোগ রাখা হয়েছে।

ডিএসসিসি আরও জানিয়েছে, ফরম সংগ্রহ কিংবা আবেদন জমা দেয়াকে নিবন্ধনের নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা যাবে না। নির্ধারিত সব শর্ত, কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ করলেই কেবল সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন সনদ দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০
২০২৭ সালে ২৯ দিনের ছুটি, ৭ দিন শুক্র-শনি
প্রধানমন্ত্রীর বিমানে বারবার ত্রুটি, তদন্তের নির্দেশ
নতুন লুকে তিশা, সফল ইভেন্ট শেষ
‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ভারতে নামাজঘর ভাঙলো হিন্দু মৌলবাদীরা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০
জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী