Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ৩ জানুয়ারি ২০২৬

আজ থেকে শুরু পাইলটিং কার্যক্রম

সড়কে চলবে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা

সড়কে চলবে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা
ছবি: সংগৃহীত

বুয়েটের নকশায় তৈরি নিরাপদ তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) সড়কে চলাচলের লক্ষ্যে পাইলটিং কর্মসূচি আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ঢাকার দুই প্রান্তে পৃথক দুটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগরে এ পাইলটিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আফতাবনগরের আড্ডার মোড় থেকে সামান্য সামনে জি ব্লক মেইন রোডে এ কার্যক্রমের সূচনা হবে।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

একই দিনে ঢাকার আরেক প্রান্তে বেলা ১১টায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির আরেকটি উদ্বোধন অনুষ্ঠিত হবে ধানমন্ডির ঝিগাতলায় গণপূর্ত অধিদফতরের সরকারি স্কুল কলোনি এলাকায়। এ অনুষ্ঠানেও একই অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ডিএনসিসি সূত্র জানায়, এ পাইলটিং কর্মসূচির মাধ্যমে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলকে একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেয়া হয়েছে। বুয়েটের নকশায় তৈরি এসব ই-রিকশা স্বল্পগতির হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কম থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ হ্রাস এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাইলটিং কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে রাজধানীর অন্যান্য এলাকাতেও পরিকল্পিতভাবে এ ধরনের ই-রিকশা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প