Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২৬ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের

আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাতের কারণে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। তাঁর দাবি, সরকারের এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তারা কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ সময় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসকেরা সরকারি অর্থ ব্যয় করে নিজেদের প্রচারণা চালাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদের নিম্নকক্ষ ৪, উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল শহর
পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা
যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ
ভবন থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, মডেলের ভিডিও ভাইরাল
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি
আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক রহমান
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা, দেশজুড়ে প্রচারণা শুরু
এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম