Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪১, ১৪ জানুয়ারি ২০২৫

মুলার কেজি ২ টাকা, ফুলকপি ৫ টাকা পিস

মুলার কেজি ২ টাকা, ফুলকপি ৫ টাকা পিস
ছবি: সংগৃহীত

বগুড়ার মহাস্থানে সবজির মোকামে সব রকম সবজির দাম গিয়ে ঠেকেছে তলানিতে। শীতকালীন সবজি পাইকারিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০ টাকা কেজির মধ্যে। এদিকে সবজির অব্যাহত দাম কমায় বিপাকে পড়েছেন কৃষকেরা। উৎপাদিত সবজি বিক্রি করে উৎপাদন খরচের টাকাও উঠাতে পারছেন না বলে তাদের দাবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরের আলো ফোটার আগেই ক্ষেত থেকে টাটকা সবজি নিয়ে আসছেন কৃষকরা। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ঘন কুয়াশার মাঝেই সরগরম এ পাইকারি বাজার।

হরেক রকম শীতকালীন সবজিতে ভরপুর বাজার। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার নিচে। আলুর কেজি ২৫, শিম ১০, বেগুন-করলা ২৫ এবং টমেটো পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। সবচেয়ে কম ২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মুলা।

আর ফুলকপির প্রতিপিস মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিপিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ১২ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

কৃষকরা বলছেন, বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচও উঠছে না। তবে উৎপাদন খরচ না উঠলেও জমিতে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষায় সবজি কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এদিকে সবজির দাম কমায় কৃষকের পাশাপাশি বিপাকে আড়তদাররাও। তারা বলেন, সবজির সরবরাহ বাড়ায় কমে গেছে দাম। এতে লাভ ওঠানো মুশকিল হয়ে পড়ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি