Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়ায় ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম, যিনি বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিজিটাল ফরেনসিক ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে হ্যাকারের অবস্থান নিশ্চিত হওয়ার পরই এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করা হয়েছিলো। মুহূর্তেই বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে কিছু সময় পরই পোস্টটি সরিয়ে নেয়া হয়।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয় যে, আমিরের অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে। দলটির দাবি ছিলো, হ্যাকাররা সুপরিকল্পিতভাবে অনাকাঙ্ক্ষিত পোস্ট দিয়ে ডা. শফিকুর রহমানের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, আটককৃত সহকারী প্রোগ্রামারকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেনো এবং কার ইন্ধনে এ হ্যাকিং করেছেন, তা জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবনের একজন আইসিটি কর্মকর্তার এমন হ্যাকিংয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিয়ে প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি