Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪১, ৭ ডিসেম্বর ২০২৫

ডিসেম্বরে শীতের থাবা

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সপ্তাহই শেষ হয়নি—তার আগেই উত্তরের জেলা পঞ্চগড়ে নেমে এসেছে কনকনে শীত। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর রাত-বিরাতে কাঁপুনি ধরানো ঠান্ডায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকলেও শনিবার সকাল ৯টার পর নতুন করে বাড়ে শীতের তীব্রতা। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৪ শতাংশ—যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় এখন মৃদু শৈত্যপ্রবাহের আওতায়।

গত ২ ডিসেম্বর তেঁতুলিয়ার তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৭ ডিগ্রি। এরপর টানা তিন দিন ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল পারদ। শুক্রবারও সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি ও আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশা দেখা যায়। শীতের প্রভাবে ভোর থেকেই বাড়িঘর, চায়ের দোকান কিংবা রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন দিনমজুর ও গৃহহীন মানুষ। শ্রমজীবীদের কাছে আগুনই এখন একমাত্র আশ্রয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাপমাত্রা এখন মৃদু শৈত্যপ্রবাহের সীমায় রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনে আরও জোরালো শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরের আকাশে তাই শীতের রাজত্ব শুরু—আর পঞ্চগড়ে শীতের প্রকোপ যেন আগাম জানিয়ে দিচ্ছে, এবার শীতটা হতে যাচ্ছে বেশ কঠিন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তাক্ত সংঘর্ষ
ইরানের ক্ষেপণাস্ত্র ঝড়, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট
হরমুজে ড্রোন হামলা: মার্কিন-সংশ্লিষ্ট ট্যাংকারে আগুন
৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী