Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৬

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ব্যাখ্যায় আস্থা রাখলেন ঢাবি শিক্ষিকা মোনালী

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ব্যাখ্যায় আস্থা রাখলেন ঢাবি শিক্ষিকা মোনালী
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেয়া একটি বিতর্কিত পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর জামায়াত ও দলটির আমিরের পক্ষ থেকে দাবি করা হয়, শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য ওই এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিলো এবং সে সময়ই আপত্তিকর পোস্টটি প্রকাশ করা হয়।

এ ঘটনার ব্যাখ্যা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া, যিনি মোনামী নামেও পরিচিত। তিনি মনে করেন, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছিলো।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে শেহরিন আমিন ভূঁইয়া বলেন, জামায়াত ইস্যুতে তাকে জড়িয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি কোনও রাজনৈতিক দলের মুখপাত্র নন এবং রাজনীতির সব বিষয়ে তার প্রতিক্রিয়া জানানোর বাধ্যবাধকতাও নেই।

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে শনিবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না। রোববার ঘুম থেকে উঠে ভাইরাল হওয়া ওই পোস্টটি দেখতে পান। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যা ও প্রতিক্রিয়া এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাবির এই শিক্ষিকা বলেন, জামায়াতের দেয়া ব্যাখ্যা শুনে তার মনে হয়নি যে ওই বিতর্কিত পোস্টটি দলটির পক্ষ থেকে দেয়া হয়েছে। তার ভাষায়, জামায়াত এভিডেন্সসহ তাদের ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং তিনি সেটি বিশ্বাস করেছেন। তবে কেউ যদি এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হন, সেটি তাদের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে শেহরিন আমিন ভূঁইয়া লেখেন, যাদের ন্যূনতম সাধারণ বোধ রয়েছে তারা সহজেই বুঝতে পারবেন—নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো রাজনৈতিক দলই নিজের ক্ষতি হয় এমন কাজ সচেতনভাবে করবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ