Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৫ মে ২০২৫

আপডেট: ০০:৩৮, ৫ মে ২০২৫

দেশে থাকলে হাসনাতকে বুক দিয়ে আগলে রাখতাম: পিনাকী

দেশে থাকলে হাসনাতকে বুক দিয়ে আগলে রাখতাম: পিনাকী
ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।

ঘটনার পর রাজধানীর বাংলামোটর থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। রোববার রাতেই নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার ওপরে হামলা, মানে জুলাই বিপ্লবের চেতনার ওপরে হামলা।’

তিনি আরও বলেন, ‘আমি যদি দেশে থাকতাম, ওকে বুক দিয়ে আগলে রাখতাম। যারা দেশে আছেন, তারা হাসনাতকে রক্ষা করুন।’

ঘটনার বিষয়ে এখনো পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ