Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আল আইনে বাংলাদেশির ভাগ্যবদল

লটারি জিতে প্রবাসীর ঘরে ৩ কোটি টাকার হাসি

লটারি জিতে প্রবাসীর ঘরে ৩ কোটি টাকার হাসি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলওয়ার উদ্দিন হাজী আবু সৈয়দ জনপ্রিয় ‘বিগ টিকিট আবু ধাবি’ লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে আলোচনায় এসেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সাপ্তাহিক ড্র’র সিরিজ ২৮৩-তে তার টিকিটটি বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবনে এটিই তার সবচেয়ে বড় সাফল্য বলে জানিয়েছেন তিনি।

আলওয়ার উদ্দিন গত ৬ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। তিনি একা নন, ৯ বন্ধুর একটি দল গঠন করে প্রতি মাসে সম্মিলিতভাবে টিকিট সংগ্রহ করতেন। বহুবার চেষ্টা করেও বড় পুরস্কার না পেলেও তারা আশা ছাড়েননি। অবশেষে সে ধারাবাহিক প্রচেষ্টাই এনে দিলো মিলিয়ন দিরহামের সাফল্য।

নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, প্রথমে খবরটি শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি। এত বছরের চেষ্টার পর এমন প্রাপ্তি তার জন্য ছিলো সম্পূর্ণ অপ্রত্যাশিত। ধৈর্য ও অধ্যবসায়ের ফল হিসেবেই তিনি এ জয়কে দেখছেন। প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় করবেন, তা এখনও চূড়ান্ত করেননি। তবে এ অর্জন তাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী করেছে।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসজুড়ে বিশেষ অফার চালু রয়েছে। আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য মেগা ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে ১৫ মিলিয়ন দিরহাম। এছাড়া পাঁচজন বিজয়ী পাবেন ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। প্রতি সপ্তাহে ই-ড্র’র মাধ্যমে চারজনকে দেয়া হবে ৫০ হাজার দিরহাম করে।

১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একসঙ্গে দুই বা ততোধিক টিকিট কিনলে নির্বাচিত চারজন সরাসরি ৩ মার্চের অনুষ্ঠানে অংশ নিয়ে নিশ্চিত নগদ অর্থ জয়ের সুযোগ পাবেন। পাশাপাশি ড্রিম কার সিরিজে রেঞ্জ রোভার ও মাসেরাতি গাড়ি জেতার সুযোগও রয়েছে।

বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ জয়ের খবর ব্যাপক সাড়া ফেলেছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বহু প্রবাসী উন্নত ভবিষ্যতের আশায় এমন লটারিতে অংশ নেন। আলওয়ার উদ্দিনের এ সাফল্য অনেকের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, লটারি বা জুয়াধর্মী বিনিয়োগে ঝুঁকি থাকে। তাই আর্থিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সচেতনতা ও পরিকল্পনার বিকল্প নেই।

সূত্র: গালফ্ নিউজ

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দৌলতদিয়া বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক
দৌলতদিয়ায় বাসডুবি: শোক জানালেন জামায়াত আমির
২৬ মার্চ ইতিহাসে গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ ইসলাম
ইরানের স্কুলের ১৬৮ শিশুকে হত্যার ঘটনায় জাতিসংঘে জরুরি অধিবেশন
যশোর-খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা
সব বোর্ডে এক প্রশ্নে এইচএসসি: ২০২৬ থেকেই নতুন নিয়ম
যুদ্ধবিরতি নয়, ৫ শর্ত মানলেই শেষ হবে সংঘাত: ইরান
১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলো ২৯ মার্চে: আইনমন্ত্রী
পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার
১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী শার্শা নাভারণ পশুর হাট
৪০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবলো বাস, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ বহু
ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা