Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১৭ মে ২০২৬

নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহানগর পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্ব হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি ওই ব্যাচের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে দায়িত্ব পালন করছিলেন।

ডিএমপিতে যোগদানের আগে তিনি পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ চাকরি জীবনে মাঠ প্রশাসন, তদন্ত ও পুলিশ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন দায়িত্ব পাওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তা ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ
‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ