Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ১১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক যুব দিবসের ওয়েবিনারে বক্তারা

যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত

যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কর্মসূচি গ্রহণের পাশাপাশি টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ আগস্ট) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় আয়োজিত ওয়েবিনারে সহ-আয়োজক হিসেবে ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ও গিভ বাংলাদেশ।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী। এসব রোগের কারণে হওয়া মৃত্যুর ১৯ শতাংশ অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।

এ ছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে বক্তারা জানান, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের এ প্রবণতা ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। তাই এখনই কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মত দেন তারা।

টেকসই অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু কমাতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটি হতে পারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।

ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি এর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস। তিনি বলেন, স্বাস্থ্য বাজেট বৃদ্ধি খুবই ভালো পদক্ষেপ। বর্ধিত স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় করতে হবে।”

স্বাস্থ্য বাজেট ব্যবহারে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সহসভাপতি ও ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন।

তিনি বলেন, স্বাস্থ্য বাজেট ব্যবহারে সরকার যাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়, সে জন্য গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে।

ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালট্যান্ট আমিনুল ইসলাম সুজন।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ‘ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি