Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ৭ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮
ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন রোগী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুবরণকারী তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী (২২ বছর)। পুরুষদের একজনের বয়স ৫৩ এবং অন্যজনের ১৮ বছর।

আঞ্চলিক ভিত্তিতে রোগী ভর্তি পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায়-

  • ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৪ জন
  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৭৩ জন
  • ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৯ জন
  • চট্টগ্রামে ৫৮ জন
  • রাজশাহীতে ৫২ জন
  • খুলনায় ৩৭ জন
  • ময়মনসিংহে ২৫ জন
  • রংপুরে ৭ জন
  • সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

দেশজুড়ে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণের এ চিত্র জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩