Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২১:২৬, ২০ জুলাই ২০২৫

ডেঙ্গু-করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা

ডেঙ্গু-করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চিকিৎসাসেবা আরও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২০ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

এই নির্দেশনা পাঠানো হয়েছে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, বিভাগীয় ও জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের কার্যালয়ে।

ডেঙ্গু চিকিৎসা নিয়ে নির্দেশনা:

  • প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে বহির্বিভাগে ফ্লু/ফিভার কর্নার রাখতে হবে। সেখানে জ্বরের রোগীদের তীব্রতা অনুযায়ী প্রাথমিকভাবে এ, বি ও সি শ্রেণিতে ভাগ করে চিকিৎসা দিতে হবে।
  • সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা ও পর্যাপ্ত কিট মজুত রাখতে হবে।
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি সরকার নির্ধারিত হারে আদায় করতে হবে এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করবে।
  • রোগীর অবস্থা অনুযায়ী হাসপাতালে ভর্তি কিংবা উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হবে।
  • প্রতিটি হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড বেড ও ওয়ার্ড থাকতে হবে।
  • ডেঙ্গু চিকিৎসায় প্রশিক্ষিত চিকিৎসক দল নিশ্চিত করতে হবে।
  • প্রয়োজনীয় আইভি ফ্লুইডের ব্যবস্থা রাখতে হবে ও প্রয়োজনে বিধি অনুযায়ী তা কিনতে হবে।
  • রোগীদের ফ্লুইড গ্রহণ ও বর্জনের তথ্য নিয়মিত রেকর্ড ও পর্যবেক্ষণ করতে হবে।
  • চিকিৎসা দিতে হবে জাতীয় গাইডলাইন অনুযায়ী। প্লাটিলেটের প্রয়োজন হলে নির্ধারিত ২১টি কেন্দ্রে থেকে সরবরাহ সংগ্রহ করা যাবে।
  • রোগীদের ব্যবহারের জন্য যথেষ্ট মশারির ব্যবস্থা রাখতে হবে।
  • প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে কারণ অনুসন্ধান করে রিপোর্ট পাঠাতে হবে রোগ নিয়ন্ত্রণ শাখায়।
  • রোগীর মোবাইল নম্বর ও ঠিকানা সঠিকভাবে সংরক্ষণ করে জিও লোকেশন ট্রেসিং করতে হবে।
  • ডেঙ্গু পরীক্ষার তথ্য ‘ডেঙ্গু ট্র্যাকার অ্যাপ’-এ এন্ট্রি করতে হবে।
  • স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।
  • হাসপাতালের ভেতরে ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, যাতে এডিস মশার বংশ বিস্তার না ঘটে।
  • হাসপাতালে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখতে হবে।

করোনা চিকিৎসা নিয়ে নির্দেশনা:

  • চিকিৎসক ও কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে (মাস্ক, পিপিই, হাত ধোয়ার ব্যবস্থা) জোর দিতে হবে।
  • জ্বরের রোগীদের আলাদাভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে।
  • অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত রাখতে হবে।
  • সংক্রমণের মাত্রা অনুযায়ী পর্যাপ্ত আইসোলেশন শয্যা নিশ্চিত করতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী র‌্যাপিড অ্যান্টিজেন কিট সংগ্রহ করতে হবে।
  • অ্যান্টিজেন পজিটিভ রোগীদের নমুনা আরটি-পিসিআর পরীক্ষায় পাঠাতে হবে এবং তথ্য নির্ধারিত সার্ভারে এন্ট্রি করতে হবে।
  • রেফারেল কেবলমাত্র যৌক্তিক কারণে এবং পর্যাপ্ত প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করে করতে হবে।
  • চিকিৎসা দিতে হবে জাতীয় কোভিড-১৯ গাইডলাইনের (দশম সংস্করণ) ভিত্তিতে।
  • রোগী ও দর্শনার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু ও করোনা দুই ক্ষেত্রেই চিকিৎসাসেবার গুণগত মান ও সমন্বয় বজায় রাখতে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার