Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৫:০৫, ১৩ মার্চ ২০২৬

ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত

ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ছবি: সংগৃহীত

ওমানের সোহার শহরে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোহার রাজ্যের আল-আওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এদিকে একই দিনে সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত