Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩৭, ১৩ জানুয়ারি ২০২৬

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ২৭

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ২৭
ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ), যা সামরিক সূত্রে আল জাজিরাকে নিশ্চিত করা হয়েছে।

হামলাটি সোমবার (১২ জানুয়ারি) ঘটে, ঠিক এর আগের দিন সুদানি সরকার ঘোষণা দেয় যে তারা তিন বছর পর খার্তুমে ফিরে যাচ্ছে। ২০২৩ সালের গৃহযুদ্ধ শুরুর পর সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে কার্যক্রম স্থানান্তর করেছিলো।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সংঘাতের মূল কেন্দ্র খার্তুম অঙ্গরাজ্য। সামরিক সূত্র জানায়, ড্রোন হামলার লক্ষ্য ছিল শুধু সরকারি বাহিনীর নেতা নয়, তাদের নিরাপত্তা দল এবং সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও।

আহতের সংখ্যা এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। আল জাজিরা জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন, তবে বিভিন্ন সূত্রে এ সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা হামলার সময় সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন।

সিনজা শহর সুদানের সেন্নার রাজ্যের রাজধানী এবং খার্তুম যাওয়ার গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। এটি খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। শহরটিতে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রয়েছে, যা হামলার প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক ফেসবুকে পোস্টে ইঙ্গিত দিয়েছেন, এ ড্রোন হামলার উদ্দেশ্য ছিলো সুদানি সামরিক নেতৃত্বকে একটি ‘বার্তা’ দেয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩