Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২২:২০, ১৭ মার্চ ২০২৬

ইসরায়েল জোটের বিরুদ্ধে কঠোর অবস্থানে মোজবতা খামেনি

যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বিষয়টি নিশ্চিত করেছেন এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা।

মঙ্গলবার (১৭ মার্চ) তিনি জানান, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছিলো। তবে ক্ষমতায় বসার পরপরই নিজের অবস্থান স্পষ্ট করে দেন মোজতবা খামেনি—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের সমঝোতায় যেতে রাজি নন তিনি।

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক বৈঠকেই খামেনি ‘প্রতিশোধমূলক’ অবস্থানের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে তিনি অনড় মনোভাব দেখিয়েছেন। যদিও ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করে।

নতুন নেতার প্রতি ইতোমধ্যেই পূর্ণ সমর্থন জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি খামেনির প্রতি ‘আজীবন আনুগত্য’ ঘোষণা করে বলেছে, তার সব নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত।

এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়ে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানী ও বিচক্ষণ’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ভাষ্য, এ নির্বাচন ইরানের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখবে এবং বর্তমান সংকটে শক্ত অবস্থান নিশ্চিত করবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান নতুন করে কঠোর বার্তা দিয়েছে—যে কোনও সমঝোতার আগে তারা প্রতিশোধ ও শক্ত প্রতিক্রিয়াকেই অগ্রাধিকার দেবে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন