Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৯, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৯, ১৭ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে গিয়ে পশ্চিমা দেশের অস্ত্রাগারে টান পড়েছে, বিশেষ করে ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোও তাদের ক্ষেপণাস্ত্র মজুদ নিয়ে গভীর সংকটে রয়েছে।

ফরাসি প্রতিরক্ষা উৎপাদন প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইরানের ‘কামিকাজে’ ড্রোন ভূপাতিত করতে রাফাল যুদ্ধবিমান থেকে ব্যয়বহুল ‘মিকা’ মিসাইল ব্যবহার করছে। প্রতিটি মিকা ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় ছয় থেকে সাত লাখ ইউরো, যা ইরানের সস্তা ড্রোনের তুলনায় বহুগুণ বেশি। দ্রুত ফুরিয়ে আসা মজুদ ফ্রান্সের সামরিক সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলছে।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোরও একই সমস্যা দেখা দিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে মোতায়েন মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একেকটি প্যাট্রিয়ট মিসাইল উৎক্ষেপণের খরচ ৩০ থেকে ৬০ লাখ ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে ‘অফুরন্ত’ অস্ত্র আছে, কিন্তু মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। ইসরায়েলও তাদের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের সংকট মোকাবিলা করছে বলে গুঞ্জন রয়েছে। এ ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে দিয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করছে, তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ এখনও অক্ষত। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলোর রক্ষণাত্মক অস্ত্র ফুরিয়ে আসায় ইরান কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

সূত্র: আরটি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের