Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ০৯:২৬, ১৯ মার্চ ২০২৬

কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা

কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কাতার-এর সবচেয়ে বড় শিল্পাঞ্চল রাস লাফফান শিল্পাঞ্চল-এ হামলা চালিয়েছে ইরান। হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল প্রায় পৌনে ৭টার দিকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শিল্পাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা কাজ করছেন।

তবে এখন পর্যন্ত এ হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর আগে কাতার জানিয়েছিলো, লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পর আবারও ওই শিল্পাঞ্চলে নতুন করে আগুন লাগার খবর আসে, যা নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সমৃদ্ধ এ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে হামলার ঘটনা কেবল কাতার নয়, পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের