Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১০:২১, ১৮ মার্চ ২০২৬

ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, দিশেহারা ইসরায়েলের দু’জনের মৃত্যু

ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, দিশেহারা ইসরায়েলের দু’জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোর থেকে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল-এর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মধ্যাঞ্চলজুড়ে। এতে বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ।

স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে তেল আবিব জেলা পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ ও বিস্ফোরক অবশিষ্টাংশ ছড়িয়ে পড়েছে, যা নিরাপদে সরিয়ে নিতে বিশেষজ্ঞ দল কাজ করছে।

জরুরি সেবা সংস্থাগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক এলাকার সড়কে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং পাশে একটি গাড়িতে আগুন জ্বলছে। ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজ বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। এতে দু’জন প্রাণ হারান।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, নিহত ওই দুজনের বয়স ৭০ বছরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।

বিশ্লেষকদের মতে, ইরানের এই ধারাবাহিক হামলা সাম্প্রতিক সময়ে তাদের শীর্ষ নিরাপত্তা ও সামরিক ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই দেখা হচ্ছে। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও সেগুলোর ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে।

বর্তমানে তেল আবিবসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীও বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে পাল্টাপাল্টি এ হামলার কারণে দুই দেশের বেসামরিক নাগরিকদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: সিএনএন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের