Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে  ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ২৬০

আফগানিস্তানে  ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ২৬০
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে, মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলের খোলম এলাকায় ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাজার-ই-শরিফের কাছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার জানানো হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার নির্ধারণ করা হয়। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার এই শহরেও ধাক্কা অনুভূত হয়েছে, এমনকি রাজধানী কাবুলেও ভূমিকম্পের কম্পন ধরা পড়েছে।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, সকাল পর্যন্ত মোট ২৬০ জন আহত এবং ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন <<>> শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে, নিহত ৭, আহত ১৫০

এতে মাজার-ই-শরিফের বিখ্যাত ‘ব্লু মসজিদ’-এর একটি অংশও ধ্বংস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাঙা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করার ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুই মাস আগে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিলো, যা দেশটির ভূ-সঙ্কটের পুনরাবৃত্তির আশঙ্কা আরও বাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা