Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২২, ২৮ অক্টোবর ২০২৫

ভূমিকম্পে আবারও কাঁপলো তুরস্ক, বাড়িঘর তছনছ

ভূমিকম্পে আবারও কাঁপলো তুরস্ক, বাড়িঘর তছনছ
ছবি: সংগৃহীত

তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। কম্পন এতটাই তীব্র ছিলো যে, রাজধানী আঙ্কারা ছাড়াও ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশ পর্যন্ত তা অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিন্দির্গি অঞ্চলে কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এর আগে গত আগস্টেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিলো। সে সময়ও বালিকেসির প্রদেশের সিন্দির্গিই ছিলো এপিসেন্টার। বিশেষজ্ঞদের মতে, ওই ভূমিকম্পের পর থেকেই এলাকায় ছোট ছোট কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিলো, যা বৃহত্তর ভূমিকম্পের আগাম ইঙ্গিত ছিলো।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্কের বড় একটি অংশ রয়েছে টেকটোনিক ফল্টলাইনের ওপর, যার কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প ঘটে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিলো দেশটি। ৭ দশমিক ৮ মাত্রার সে ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, ধসে পড়েছিলো হাজার হাজার ভবন। তুরস্কের পাশাপাশি প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও মারা যান কমপক্ষে ৬ হাজার মানুষ।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বালিকেসির অঞ্চলে ক্রমাগত ছোট আকারের কম্পন বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়াচ্ছে। স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আফাদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ