Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫৮, ১ অক্টোবর ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, সুনামির শঙ্কা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, সুনামির শঙ্কা
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৯। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পালম্পনের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে পানির নিচে। ফলে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিলো এবং প্রাথমিকভাবে স্থানীয়ভাবে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দুর্বল অবকাঠামো ও অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি সেবা দল পাঠিয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ভূমিকম্প-প্রবণ এলাকায় অবস্থিত। ফলে দেশটিতে প্রায় প্রতিদিনই ছোট-বড় ভূমিকম্প হয়, তবে এ ধরনের শক্তিশালী কম্পন তুলনামূলকভাবে বিরল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা