Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৯ ডিসেম্বর ২০২৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর উপকূলে আঘাত হেনেছে সুনামি। দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 

জাপান নিউজ জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ বিভিন্ন উপকূলীয় বন্দর এলাকায় দেখা গেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে। ভূকম্পনের তীব্রতায় হোক্কাইডো ও আশপাশের অঞ্চলজুড়ে তীব্র দুলুনি অনুভূত হয়।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করে জেএমএ। সংস্থাটি সতর্ক করে বলেছে, উপকূলীয় এলাকায় যে কোনও সময় তিন মিটার বা তারও বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ইতোমধ্যে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত বিভিন্ন বন্দর এলাকায় সুনামির প্রথম ঢেউ পৌঁছাতে দেখা যায় বলে জানিয়েছে এনএইচকে।

এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলো ইতোমধ্যে উপকূলীয় এলাকায় জরুরি প্রস্তুতি চালু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা