Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪৩, ২৬ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে নিরাপত্তা দেবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে নিরাপত্তা দেবে ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের বাণিজ্যিক জাহাজকে এ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদে চলাচলের সুযোগ দেয়া হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের কারণে এ রুটে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জানান, প্রণালিটি পুরোপুরি বন্ধ করা হয়নি। বরং যেসব দেশকে ইরান ‘বন্ধুপ্রতিম’ হিসেবে বিবেচনা করে, তাদের জাহাজকে নিরাপত্তা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, এ বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশ। ইতোমধ্যে ভারতের দুটি জাহাজ এ সুবিধা নিয়ে নিরাপদে প্রণালি অতিক্রম করেছে এবং বাংলাদেশের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

তবে একই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছে তেহরান। যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে দেখে বা চলমান সংঘাতে জড়িত বলে মনে করে, তাদের কোনও জাহাজ এ প্রণালি ব্যবহার করতে পারবে না। আরাঘচি বলেন, পুরো অঞ্চলটি এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তাই শত্রুপক্ষের জন্য কোনও ছাড় নেই।

বিশ্লেষকদের মতে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে ইরান বর্তমানে এ জলপথে শক্ত অবস্থান ধরে রেখেছে। ফলে বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি বড় অংশ এখন কার্যত তাদের নিয়ন্ত্রণে।

শিপিং বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘লয়েডস লিস্ট’ ও ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, মার্চ মাসে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করে, সেখানে চলতি মাসে মোটে ১৫৫টি জাহাজ এ পথ ব্যবহার করতে পেরেছে।

এ অবস্থায় বাংলাদেশের মতো জ্বালানি নির্ভর অর্থনীতির জন্য ইরানের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি সরবরাহ চেইন সচল রাখতে এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের