Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ২০ নভেম্বর ২০২৫

আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের

যুদ্ধবিরতির আড়ালে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮

যুদ্ধবিরতির আড়ালে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মাঝেই আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার (১৯ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে আকস্মিক বোমাবর্ষণ চালায়। এসব হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আইডিএফ তিনটি লক্ষ্যবস্তুতে বোমা ফেলে। একই সময়ে গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া ও জাইতুন এলাকায় দুটি পৃথক ভবনে সরাসরি আঘাত হানে ইসরায়েলি বাহিনী।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শুজাইয়ায়, যেখানে একটি ভবনে থাকা পুরো পরিবারই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হানি মাহমুদ।

তিনি আরও জানান, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজার ভেতরে প্রকৃত পরিস্থিতি এখনও যুদ্ধক্ষেত্রের মতোই। প্রতিদিনের মতো আজও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটছে। টানা বোমাবর্ষণ ও অনিশ্চয়তার কারণে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে এসব হামলা গাজার পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। গাজার হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবাগুলো ইতিমধ্যে সীমাহীন চাপের মুখে রয়েছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য