Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৫৯, ২৭ জানুয়ারি ২০২৫

গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, পাকিস্তানে নিহত ৬

গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, পাকিস্তানে নিহত ৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের শিল্প এলাকা মুলতানে গ্যাসভর্তি একটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।  

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরবেলায় এলপিজি ট্যাংকারে বিস্ফোরণের কারণে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ওই অঞ্চলের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা বলেছেন, ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করে দমকল বাহিনীর অন্তত ১০টি গাড়ি। প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এক বাড়ি থেকে আরেকজনের লাশ পাওয়া যায়। নিহতের মধ্যে এক শিশু ও দুই নারী আছেন।  

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলি জিও নিউজকে বলেছে, বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং আগুনে গবাদি পশুও পুড়ে মারা গেছে। 

তিনি জানান, শিল্প এলাকায় পার্কিং করা একটি ট্যাংক থেকে গ্যাস লিক হয়েছিল। এ কারণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য