Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:২১, ২২ এপ্রিল ২০২৬

হরমুজে উত্তেজনা

দুই ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান

দুই ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘ইসরায়েল-সম্পৃক্ত’ দুটি বাণিজ্যিক জাহাজ আটক করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এ তথ্য প্রকাশ করে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলোকে ইসরায়েলি পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, জাহাজ দুটি অনুমোদন ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছিলো এবং একাধিকবার নৌচলাচল বিধি লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে প্রণালী অতিক্রমের চেষ্টাও করা হচ্ছিলো, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আইআরজিসি।

ইরানি কর্তৃপক্ষ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। পরবর্তীতে সেগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে জাহাজের পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় আইআরজিসি নৌবাহিনী কড়া সতর্কবার্তা দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের যেকোনও চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে এমন ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম