Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ১০ জুন ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের নতুন বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন। বুধবার (১০ জুন) আফগান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আফগান তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাকিস্তানের যুদ্ধবিমান খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। তবে হামলার বিষয়ে পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আফগানিস্তানের অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক এ হামলা দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। গত কয়েক মাসে সীমান্ত সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা অভিযানকে কেন্দ্র করে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের হামলার একদিন পরই আফগান ভূখণ্ডে এ বিমান হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,সেই হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে আটজন হামলাকারীকে হত্যা করে এবং চেকপোস্ট দখলের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মহসিন নাকভি পেশোয়ারে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজায় অংশ নিয়ে জঙ্গিবাদবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দেন।

দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনার সূত্রপাত ঘটে গত ফেব্রুয়ারিতে সীমান্তজুড়ে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের পর। পাকিস্তান দাবি করে, তাদের ভূখণ্ডে ক্রমবর্ধমান জঙ্গি হামলার পেছনে আফগানিস্তানে অবস্থানরত উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। এরপর থেকেই সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

মার্চ মাসে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আফগানিস্তান অভিযোগ করেছিল। যদিও পাকিস্তান সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, তারা কোনো বেসামরিক স্থাপনা নয়, বরং একটি গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে অভিযান চালিয়েছিল।

নতুন করে এ সংঘাত এমন সময়ে সামনে এলো, যখন কয়েক মাস আগেই চীনের উদ্যোগে শিনজিয়াং অঞ্চলের উরুমকিতে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে চীন জানিয়েছিল, উভয় দেশ উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভূখণ্ডে টিটিপি সদস্যরা আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে কাবুল প্রশাসন ধারাবাহিকভাবে এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ বিমান হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ও জঙ্গিবাদ ইস্যুতে পারস্পরিক অবিশ্বাস অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

সবার দেশ/এফও 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?