Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩১, ১৯ এপ্রিল ২০২৫

ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান নামছে ইসরায়েলে 

ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান নামছে ইসরায়েলে 
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে যেন ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে টানা ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে—যেগুলো বোঝাই ছিল ‘বাংকার বাস্টার’ নামক ভয়ঙ্কর বিধ্বংসী বোমা ও অন্যান্য সামরিক সরঞ্জামে। 

তেলআবিবের সরকারি সম্প্রচারমাধ্যম 'কান'-এর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

জানা গেছে, ইসরায়েলের মধ্যাঞ্চলীয় নেভাতিম বিমানঘাঁটিতেই ওই মার্কিন বিমানগুলো অবতরণ করেছে। প্রতিটি বিমানেই ছিল বিশেষায়িত ‘বাংকার বাস্টার’ বোমা—যেগুলোর প্রধান লক্ষ্য ভূগর্ভস্থ বাংকার বা সুরক্ষিত সামরিক স্থাপনা। এ অস্ত্রের উপস্থিতি কোনও প্রতিরক্ষামূলক প্রস্তুতির চেয়ে অনেক বেশি কিছু নির্দেশ করছে বলেই ধারণা বিশ্লেষকদের।

গোপন যৌথ অভিযানের ইঙ্গিত?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক সময় এ সামরিক জোটবদ্ধতা দেখাচ্ছে, যখন ইরানের সঙ্গে মার্কিন পরমাণু আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরানের কূটনৈতিক অবস্থান আরও কঠোর হয়ে উঠছে, আর ওয়াশিংটন স্পষ্টতই বেছে নিচ্ছে ‘পাওয়ার প্রজেকশন’-এর পথ।

মধ্যপ্রাচ্যভিত্তিক বিশ্লেষকদের একাংশ বলছে, এসব বোমা হঠাৎ করে কেবল ইসরায়েলি ঘাঁটিতে পাঠানো হচ্ছে না—বরং সম্ভাব্য ইরান হামলার প্রস্তুতি হিসেবেই এ ‘স্টকপাইলিং’। অর্থাৎ, আলোচনা ব্যর্থ হলে ওয়ার অপশন যেন আগে থেকেই টেবিলে থাকে।

এটি নিছক রুটিন ডেলিভারি নয়। এ অস্ত্র আসছে যুদ্ধের ভাষায় কথা বলার জন্য। — এক জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষক (নাম প্রকাশে অনিচ্ছুক) এমনটিই বলছেন।

য়াশিংটন এখনো নিশ্চুপ

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এ বিপুল সামরিক সরবরাহ নিয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি হোয়াইট হাউস বা পেন্টাগন। এমনকি তেলআবিবের পক্ষ থেকেও নে কোনও প্রকাশ্য মন্তব্য। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েল একাধিকবার একে অপরকে হুঁশিয়ারি দিয়েছে, যার ফলে এমন প্রস্তুতির পেছনে রাজনৈতিক ব্যাকড্রপ উপেক্ষা করা যাচ্ছে না।

নতুন সংঘাতের পথে বিশ্ব?

বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে আরেকটি সম্ভাব্য সংঘাত বিশ্বের কূটনৈতিক ভারসাম্যকে মারাত্মকভাবে নাড়িয়ে দিতে পারে। বিশেষ করে, ইরান-ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ালে এতে লেবানন, সিরিয়া, এমনকি রাশিয়া ও চীনকেও প্রভাবিত করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ