Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৫, ১৯ মার্চ ২০২৬

নিশ্চিত করলো ইরানি প্রেসিডেন্ট

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসরায়েলের হামলায় নিহত

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসরায়েলের হামলায় নিহত
ছবি: সংগৃহীত

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন এবং হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছিলেন, খাতিবকে হত্যা করা হয়েছে। তবে তখন ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

ইসমাইল খাতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে রাইসির মৃত্যুর পর ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খাতিবকে পদে বহাল রাখেন, যা সাধারণত নতুন প্রেসিডেন্টদের জন্য ব্যতিক্রম।

খাতিবকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর ঘনিষ্ঠ হিসেবে ধরা হতো এবং তাকে কট্টরপন্থী হিসেবে বিবেচনা করা হতো। তিনি সাধারণত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের তুলনামূলক নরম অবস্থান নিয়ন্ত্রণে রাখতে পারতেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, দুই ফ্রন্টে চলা এ যুদ্ধে আরও ‘বিস্ময়কর’ ঘটনা সামনে আসতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী