Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪১, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১০:৪২, ১৯ মার্চ ২০২৬

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ বিকল্প দায়িত্ব প্রদান করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে জাতীয় সংসদে ওই মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর প্রদান এবং কার্যাবলি সম্পাদনের জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে মনোনীত করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদে উপস্থিত থাকতে না পারলে তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংসদীয় রীতি অনুযায়ী, কোনও মন্ত্রণালয়ের মূল মন্ত্রী অনুপস্থিত থাকলে তার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত এ বিকল্প ব্যক্তিরাই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন এবং নির্ধারিত দাফতরিক কাজ সম্পাদন করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কারা দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করতেই মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল এবং সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম
বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে মৃত্যু: করাচিতে ভবন ধসে ১৩ জন নিহত
এসএসসি পাসে ইবনে সিনায় চাকরি, আছে ওভারটাইম
কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইলের চেষ্টা’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাজারে মাংস-মসলায় আগুন, সবজি-ডিমে স্বস্তি
বিশ্বকাপ প্লে-অফের আগে বড় ধাক্কা ইতালির
ওসির মোবাইলে ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার
ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা বন্ধ রাখবে পাকিস্তান
যশোর বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক
ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ধ্বংস করে দেবো: ইরান
ইরানের হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন
সাত গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নজিরবিহীন নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত সকাল ১০টায়
আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত
ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ
লাইনচ্যুত বগি উদ্ধারে লাগবে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন