Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ১০ মে ২০২৫

পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের ৩২টি বেসামরিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

শনিবার (১০ মে) ভোরে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি) এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এ বিমানবন্দরগুলোতে সকল ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে। একসঙ্গে ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটও বন্ধ রাখা হবে, যা মূলত দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (FIR) আওতাধীন।

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলোর তালিকায় রয়েছে:

  • আধামপুর
  • আম্বালা
  • অমৃতসর
  • অবন্তিপুর
  • বাথিন্দা
  • ভুজ
  • বিকানের
  • চণ্ডীগড়
  • হালওয়ারা
  • হিন্দন
  • জয়সালমির
  • জম্মু
  • জামনগর
  • যোধপুর
  • কান্দলা
  • কাংগ্রা
  • কেশোদ
  • কিষাণগড়
  • কুল্লু-মানালি
  • লেহ
  • লুধিয়ানা
  • মুন্দ্রা
  • নালিয়া
  • পাঠানকোট
  • পাতিয়ালা
  • পোরবন্দর
  • রাজকোট
  • সারসাওয়া
  • শিমলা
  • শ্রীনগর
  • দোইসে
  • উত্তরলাই

এ নজিরবিহীন ব্যবস্থা নেয়া হয়েছে এমন এক সময়, যখন দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেয় এবং ৬ মে রাতে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর জবাবে পাকিস্তান ৯ মে রাত থেকে 'অপারেশন বুনিয়ান উল মাসরুস' নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, বিমানঘাঁটি ও সামরিক লজিস্টিক সাইটে সুনির্দিষ্ট হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করা হয়েছে।

ভারতের বিমানবন্দর বন্ধের সিদ্ধান্তকে বিশ্লেষকরা পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ