Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১০ মে ২০২৫

ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান ঘাঁটি পাওয়ার গ্রিড ধ্বংস

পাকিস্তানের হামলায় লণ্ডভণ্ড ভারত

পাকিস্তানের হামলায় লণ্ডভণ্ড ভারত
ছবি: সংগৃহীত

ভারতের ধারাবাহিক উসকানির সরাসরি জবাবে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামে এক বৃহৎ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অভিযানে ভারতের উধমপুর ও পাঠানকোট বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ অভিযানের মাধ্যমে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, দুইটি বিমানঘাঁটি, একটি ব্রিগেড সদর দফতর এবং উরির একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ডিপো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

এছাড়া সাইবার আক্রমণের মাধ্যমে পাকিস্তান ভারতের ৭০ শতাংশ পাওয়ার গ্রিড অচল করে দিয়েছে বলেও নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে।

পাকিস্তানি সেনা গোয়েন্দা সূত্র জিও নিউজকে জানিয়েছে, এ অভিযানের আওতায় ভারতের একাধিক কৌশলগত ও সামরিক স্থাপনায় একযোগে হামলা চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিয়াসে অবস্থিত একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদামঘর পুরোপুরি ধ্বংস করার কথা জানানো হয়।

অভিযানের অংশ হিসেবে উধমপুর বিমানঘাঁটিতে পাকিস্তান তিনটি ‘ফাতেহ-১’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিটির অপারেশনাল ক্ষমতা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে বলে দাবি করা হয়।

নিরাপত্তা সূত্র আরও জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক এ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চমূল্য সামরিক সম্পদ নিশানায় পরিণত হয়েছে। পাকিস্তানি বাহিনী একটি ব্রিগেড সদর দফতর এবং উরির একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

এছাড়া, সাইবার যুদ্ধের মাধ্যমে ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত করে দেয়া হয়েছে। ভারতের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার প্রায় ৭০ শতাংশ অংশ অচল হয়ে পড়েছে বলে দাবি করছে পাকিস্তানি সূত্র।

সূত্রমতে, উধামপুর বিমানঘাঁটিটি বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল কারণ এটি অমৃতসরে শিখদের ওপর হামলার জন্য ব্যবহৃত হয়েছে বলে পাকিস্তানের অভিযোগ।

পাকিস্তান বলছে, তাদের প্রতিরোধমূলক এই সামরিক অভিযান ভারতের আগ্রাসনের দাঁতভাঙা জবাব এবং প্রয়োজন হলে আরও আক্রমণ চালানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার