Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ১৮ মে ২০২৫

বাড়ছে হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, ২১ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, ২১ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ও নিখোঁজদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে, ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ঘরবাড়ি ও স্থাপনা।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানান, তার অঙ্গরাজ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, এটি একটি ভয়ংকর রাত ছিলো। দুঃখজনকভাবে আমরা আশঙ্কা করছি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একইসঙ্গে গভর্নর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার আহ্বান জানান।

এদিকে মিসৌরি অঙ্গরাজ্যে আরও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুধু সেন্ট লুইস শহরেই প্রাণ গেছে ৫ জনের।

সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার বলেন,আমাদের শহর আজ গভীর শোকে নিমজ্জিত। এ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা সত্যিই ভয়াবহ।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বহু লোক নিখোঁজ। উদ্ধারকাজ চলছে এবং বিভিন্ন হাসপাতাল গুরুতর আহত রোগীতে উপচে পড়ছে।

জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় গার্ড, দমকল ও রেসকিউ ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করছে। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ