Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ৪ জুন ২০২৫

কার ফোনে আত্মসমর্পণ করেন মোদি? জানালেন রাহুল

কার ফোনে আত্মসমর্পণ করেন মোদি? জানালেন রাহুল

ভারতের রাজনীতি মরুর বালুর চেয়েওে বেশি উত্তপ্ত। মঞ্চে রাহুল গান্ধী—চোখে আগুন, কণ্ঠে তীব্র অভিযোগ। বললেন, মাত্র একটি ফোন! হ্যাঁ, মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা নিচু করে নিলেন চিরশত্রু পাকিস্তানের সামনে!

মঙ্গলবার (০৩ জুন) ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তব্য দিতে উঠে রাহুল হুঙ্কার দিয়ে বলেন, ট্রাম্পের ফোন এলো, আর মোদি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন! এটা ইতিহাসে লেখা থাকবে। বিজেপি-আরএসএসের চরিত্রই এ রকম—চাপ দেখলেই হাঁটু গেড়ে বসে পড়ে! খবর ইকোনোমিক টাইমস।

রাহুল গান্ধীর এ তোপ এলো এমন এক সময়, যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্প্রতি ভয়াবহ উত্তেজনা ছড়ায়। ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণে নামে। একে একে ভারতের ৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেয় ইসলামাবাদ। উত্তেজনার পারদ চড়তেই থাকে। কিন্তু হঠাৎ করেই—১১ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়।

এ নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি—ট্রাম্পের ফোনে, মোদি মাথা নিচু করলেন!

তবে এখানেই থেমে থাকেননি কংগ্রেস নেতা। ইতিহাস টেনে আনলেন। বললেন, ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়েছিলো। রণতরী, অস্ত্র—সব নিয়ে! তবু ইন্দিরা গান্ধী ভয় পাননি। তিনি মাথা নোয়াননি। বলেছিলেন, আমি যা চাই, তাই করবো। এটা ছিলো কংগ্রেসের সাহস!

আরও পড়ুন <<>> রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত ও ফ্রান্সের উত্তেজনা

তিনি আরও বলেন, বিজেপি-আরএসএসের অভ্যাসই আত্মসমর্পণ করা। তারা স্বাধীনতার সময় থেকেও আত্মসমর্পণ চিঠি লিখে আসছে। আর কংগ্রেস? কংগ্রেস কখনো মাথা নিচু করে না—মহাত্মা গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেল—তারা লড়াই করেছেন সুপার পাওয়ারদের বিরুদ্ধেও!

ভোপালের আকাশে তখন গর্জে উঠছে রাহুলের কণ্ঠ, আর কংগ্রেসের কর্মীরা হাততালিতে ঝড় তুলছেন। রাজনৈতিক মহলে এ ভাষণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন, রাহুল এবার মোদিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, কেউ বলছেন, এ কেবল নাটকীয় শব্দের বৃষ্টি!

তবে একথা বলাই যায়— ভারতের লোকসভা নির্বাচন ঘিরে রাজনীতির মঞ্চে এখন নরম নয়, পুরো ফিল্মি ঘরানার কড়াকড়ি খেলাই চলছে!

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার