Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৩ মে ২০২৫

আতঙ্ক কাটেনি যুদ্ধবিরতির পরও

ভারতের সাত শহরে ফ্লাইট বাতিল

ভারতের সাত শহরে ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনো সীমান্ত অঞ্চলে আতঙ্ক পুরোপুরি কমেনি। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৩ মে) ভারতের সাতটি সীমান্তবর্তী শহরে ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

ফ্লাইট বাতিল হওয়া শহরগুলো হলো: শ্রীনগর, জম্মু, আমৃতসর, চণ্ডীগড়, লেহ, জোধপুর ও রাজকোট।

দুই এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে তারা।

এর আগে সোমবার ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, সীমান্তের কাছে থাকা ৩২টি বিমানবন্দরে ফ্লাইট চালু হবে। তবে আতঙ্ক থাকায় আবারও ফ্লাইট বাতিল করা হলো।

গত এপ্রিলের শেষ দিকে কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপর ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান-অধিকৃত এলাকায় হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা করে। পরে গত শনিবার (১০ মে) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে সীমান্তে উত্তেজনা পুরোপুরি না কমায় ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ