Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১৩ জুন ২০২৫

আপডেট: ১৪:৩৬, ১৩ জুন ২০২৫

ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করলো জর্ডান

ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করলো জর্ডান
ছবি: সংগৃহীত

ইরানের ছোড়া ড্রোন ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার সময় জর্ডানের আকাশসীমায় ঢুকে পড়ায় সেগুলোর কয়েকটি গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। শুক্রবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা।

পেত্রা জানায়, জর্ডানের রাজকীয় বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং অনুপ্রবেশকারী ড্রোনগুলো ধ্বংস করে। গোয়েন্দা ও সামরিক তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়, কারণ এসব ড্রোন জনবসতিপূর্ণ এলাকায় পড়ার আশঙ্কা ছিলো।

জর্ডানের সেনাবাহিনীর সাধারণ কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনা বরদাশত করা হবে না।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন, যাদের মধ্যে রয়েছেন রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি।

এ হামলার জবাবে শুক্রবার সকালে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ওই ড্রোনগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানান, ইরান থেকে সিরিয়া ও সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ড্রোনগুলো ইসরায়েলের দিকে ছোড়া হয়। চ্যানেল ১২-র এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী ড্রোন প্রতিহত করতে সৌদি আরবের আকাশপথেও সক্রিয়ভাবে কাজ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, জর্ডানের এ কঠোর প্রতিক্রিয়া দেশটির নিরাপত্তা, জননিরাপত্তা এবং আঞ্চলিক নিরপেক্ষ অবস্থানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য