Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১৩ জুন ২০২৫

ইরানে হামলার পর নেতানিয়াহর গ্রিসে আত্মগোপন: চ্যানেল ১২

ইরানে হামলার পর নেতানিয়াহর গ্রিসে আত্মগোপন: চ্যানেল ১২
ফাইল ছবি

ইরানে সামরিক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অজানা স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২। শুক্রবার (১৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর বিমানটি ইসরায়েলের বাইরে নেয়া হয় এবং পরে সেটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ভোর থেকে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে একাধিক সামরিক হামলা চালায়। এর পরপরই ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি শুরু করে। এ অবস্থার মধ্যে নেতানিয়াহুর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাকে যুদ্ধবিমান পাহারায় সরিয়ে নেয়া হয়।

চ্যানেলটি নেতানিয়াহুর বিমানের একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—দুটি যুদ্ধবিমান তাকে এসকর্ট করে ইসরায়েলি আকাশসীমা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা চ্যানেল ১২-এর প্রতিবেদনটি উদ্ধৃত করে বলেছে, নেতানিয়াহুর এ ‘আত্মগোপন’ ঘটনা ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে আতঙ্ক এবং অস্থিরতার ইঙ্গিত দেয়।

এদিকে ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

এ হামলার জবাবে ইরান যে কোনো মুহূর্তে কঠোর পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক করেছে এবং সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এভাবে দেশত্যাগ ইসরায়েলি নেতৃত্বের দুর্বলতার প্রকাশ এবং যুদ্ধের ভয়াবহতা প্রতিফলিত করে। সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান না হলে পরিস্থিতি মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা