Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১৪ জুন ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৮৬, আহত ৩৪১

ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৮৬, আহত ৩৪১
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের চালানো সামরিক হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। শুক্রবার (১৩ জুন) ভোরে এ নজিরবিহীন আক্রমণ চালানো হয় বলে নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদনে জানানো হয়, শুধু তেহরানেই প্রাণ হারিয়েছেন ৭৮ জন এবং আহত হয়েছেন ৩২৯ জন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে পৃথক হামলায় আরও ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

তেহরান ও তাবরিজ ছাড়াও হামলার টার্গেট ছিল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো। আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ইসরায়েল এ অভিযানে প্রায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে। লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা।

হামলায় নিহতদের মধ্যে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পর বলেছেন, এ সামরিক অভিযান যতোদিন প্রয়োজন, ততোদিন চলবে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এ বর্বরোচিত হামলার কঠোর শাস্তি দেয়া হবে। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। এখনই চুক্তি করুন, নইলে অনেক দেরি হয়ে যাবে।

বিশ্লেষকরা বলছেন, এ সামরিক উত্তেজনা ও বিস্ময়কর ক্ষয়ক্ষতির ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ওমানের মধ্যস্থতায় নির্ধারিত ষষ্ঠ দফার আলোচনাও বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আনাদোলু।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ হামলা কেবল ইরান-ইসরায়েল বিরোধকেই নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার