Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ১৯ জুন ২০২৫

সুইডেনের আকাশে এআই যুদ্ধবিমানের সাফল্য

সুইডেনের আকাশে এআই যুদ্ধবিমানের সাফল্য
ছবি: সংগৃহীত

পাইলট ছাড়াই আকাশে উড়লো এবং যুদ্ধ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত যুদ্ধবিমান। সুইডেন সফলভাবে পরীক্ষা চালিয়েছে এআই নিয়ন্ত্রিত গ্রিপেন ই-ফাইটার জেট, যা গোলাবর্ষণ থেকে শুরু করে ডগফাইটেও দক্ষতা দেখিয়েছে।

এভিয়েশন ইন্টারন্যাশনাল নিউজ (এআইএন)-এর তথ্য অনুযায়ী, সুইডিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান সাব ও জার্মান প্রযুক্তি সংস্থা হেলসিং-এর ‘প্রজেক্ট বিয়ন্ড’-এর অংশ হিসেবে এ উন্নত এআই বিমানটি তৈরি হয়।

গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে গ্রিপেন ই-ফাইটার জেটকে এআই এজেন্টের হাতে নিয়ন্ত্রণ দেয়া হয়। বাল্টিক সাগরের ওপর এক প্রতীকী ডগফাইটে একটি মানবচালিত বিমানের বিপক্ষে যুদ্ধকৌশল প্রদর্শন করে এআই।

এ এআই এজেন্ট বাস্তব সময়ের সেন্সর তথ্য বিশ্লেষণ করে লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম হয়, এমনকি গোলাবর্ষণের সংকেতও দেয়। এক পরীক্ষায় বিমানটিকে নিয়ন্ত্রণ কেন্দ্র ছাড়াই বিভিআর (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ) পরিবেশে পরিচালনা করা হয়।

সুইডেনের প্রতিরক্ষা উপকরণ প্রশাসন (এফএমভি)-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ প্রকল্পে লক্ষ্য হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে ফ্লাইট-ক্রিটিকাল সফটওয়্যারে পরিবর্তন না এনে মিশন সফটওয়্যার আপডেট করা, যা সময় ও খরচ কমাবে।

সাব-এর অ্যাডভান্সড প্রোগ্রামের প্রধান পিটার নিলসন একে উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেন। তার ভাষায়, এআই প্রযুক্তিকে বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রয়োগের পথে গ্রিপেন ই-তে হেলসিং-এর এআই দ্রুত একীভূত করে সফল উড্ডয়ন আমাদের সক্ষমতার প্রমাণ।

সাব এখন এ পরীক্ষাগুলোর ফল বিশ্লেষণ করছে এবং ভবিষ্যতে বিভিআর সক্ষমতা ও যুদ্ধকৌশলে এআই ব্যবহারের দিগন্ত আরও প্রসারিত করার পরিকল্পনা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা