Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ৫ জুলাই ২০২৫

৫ দিনের আলটিমেটাম দিয়ে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

৫ দিনের আলটিমেটাম দিয়ে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

বাণিজ্য চুক্তি নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে বাকি দেশের কাছে মাত্র ৫ দিন সময় রয়েছে। তা না হলে, ১ আগস্ট থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এ ঘোষণার পর বিশ্ববাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প জানান, আগামীকাল থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের কাছে চিঠি পাঠানো শুরু হবে, যেখানে নির্দিষ্টভাবে জানিয়ে দেয়া হবে কোন পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ হার ১০ শতাংশ থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

ট্রাম্প বলেন, আমরা দ্বিপাক্ষিক চুক্তিতে বিশ্বাস করি। বহুপাক্ষিক আলোচনায় সময় নষ্ট করে কোনও লাভ নেই। তাই যারা দেরি করবে, তাদের জন্য সরাসরি শুল্কের ব্যবস্থা রাখা হচ্ছে।

বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, আমরা পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছি— ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া, আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। কঙ্গো-রুয়ান্ডার সংঘর্ষকে তিনি ‘৩০ বছরের যুদ্ধ’ বলে উল্লেখ করেন, যেখানে প্রায় ৬০ লাখ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের নিখুঁত হামলার পর তেহরানের সুর বদলে গেছে। এখন তারা আমাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী।

বাণিজ্য বিষয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ এবং চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। জাপানকে ‘কঠিন অংশীদার’ উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটিকে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে, তবে তা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ শুল্ক হুমকি বিশ্ব বাণিজ্য পরিস্থিতিকে আরও অস্থির করতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের লক্ষ্য— যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো ও দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য