Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২৪ জুলাই ২০২৫

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকালে বিমানে থাকা ৪৯ আরোহীর সবার জীবনের শঙ্কা দেখা দিয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, ‘আঙ্গারা এয়ারলাইনস’-এর এন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তের কাছাকাছি টিন্ডা শহরের দিকে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় যখন এটি সাইবেরিয়ার আকাশে উড়ছিলো।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এছাড়া ছয়জন ক্রু সদস্যও ছিলেন ওই ফ্লাইটে।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি ওরলোভ বলেন, সব ধরনের জরুরি বাহিনী বিমানটির সন্ধানে কাজ করছে। তিনি টেলিগ্রামে লেখেন, ঘটনাস্থল শনাক্তের পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত কেউ বেঁচে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য