Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাঝ আকাশে অসুস্থ যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

মাঝ আকাশে অসুস্থ যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো মাঝ আকাশে জীবন বাঁচানো নায়ক হয়ে উঠলেন। ভিয়েতনামগামী একটি বিমানে যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ হাতে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলেন। সোমবারের (১৫ সেপ্টেম্বর) এ ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হঠাৎ বিপর্যয় আকাশপথে

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, মস্কোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে যাত্রা করে একটি ভিয়েতনামিজ এয়ারলাইনের উড়োজাহাজ। যাত্রার প্রায় তিন ঘণ্টা পর, ৫০ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উড়োজাহাজের ক্রুরা বিপাকে পড়ে যান, ঠিক তখনই এগিয়ে আসেন বিমানে থাকা রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

চিকিৎসকের ভূমিকায় মন্ত্রী

৫৮ বছর বয়সী মুরাশকো নিজে একজন প্রশিক্ষিত চিকিৎসক। তিনি দ্রুত রোগীর অবস্থা বুঝে ওষুধ দেন এবং উচ্চ রক্তচাপজনিত জটিলতা সামাল দেন। শুধু তাই নয়, যাত্রীকে মানসিকভাবে চাঙা রাখতে পাশে বসে সান্ত্বনা দেন, হাত ধরে সাহস জোগান এবং সোজা হয়ে বসাতে চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

যাত্রীর চিকিৎসার পুরো ঘটনাটি বিমানের কেবিন থেকে ভিডিও করে পোস্ট করা হয় টেলিগ্রাম চ্যানেল ‘শট’-এ। ভিডিওতে দেখা যায়, মুরাশকো যাত্রীর পাশে বসে তাকে চিকিৎসা দিচ্ছেন। কেবিনে থাকা অন্য যাত্রীরাও এ দৃশ্য দেখে স্বস্তি পান। শেষ পর্যন্ত যাত্রী অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং হ্যানয়ে পৌঁছানোর পর আর কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি। তিনি স্বাভাবিকভাবেই বিমানের সিঁড়ি দিয়ে নেমে যান।

চিকিৎসক থেকে মন্ত্রী

মিখাইল মুরাশকো সেভের্দলোভস্ক স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর দীর্ঘদিন পেশাদার চিকিৎসক হিসেবে কাজ করেছেন। ২০১৩ সালে তিনি রাশিয়ার স্বাস্থ্যসেবা ওয়াচডগ সংস্থা রোসদারভেনাদজোরের প্রধান হিসেবে দায়িত্ব পান। ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আস্থার প্রতীক হয়ে উঠলেন

ঘটনার পর রাশিয়ার সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন, একজন স্বাস্থ্যমন্ত্রীর এমন উদ্যোগ জনগণের আস্থা বাড়িয়ে দিয়েছে। অন্যদের মতে, এটি মুরাশকোর মানবিক নেতৃত্বের সেরা উদাহরণ।

সূত্র : আরটি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট