Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মুখোমুখি এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্স

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প!

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প!
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান এবং স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) এবং রাষ্ট্রপতির বোয়িং ৭৪৭ প্রায় একই উচ্চতায় একে অপরের কাছে চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিষয়টি টের পেয়ে পাইলটদের একাধিকবার দিক পরিবর্তনের নির্দেশ দেন।

যদিও উভয় বিমান কয়েক মাইল দূরে থাকায় সরাসরি কোনো নিরাপত্তা ঝুঁকি হয়নি, তবু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নজর কেড়েছে। একদিকে ছিল রাষ্ট্রপতির বিমান, অন্যদিকে নিউইয়র্কভিত্তিক কন্ট্রোলারের ক্রমাগত সতর্ক বার্তা।

প্রথমবারের মতো এ ঘটনার অডিও ব্লুস্কাই অ্যাপের ‘@JonNYC’ থেকে পোস্ট করা হয় এবং পরে ‘@thenewarea51’ নামের একটি অ্যাকাউন্ট শেয়ার করে। তবে ব্লুমবার্গ নিউজ মূল এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিং যাচাই করতে পারেনি।

রেকর্ডিং অনুযায়ী, এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রথমবার পাইলটদের কোনও সাড়া না পেয়ে বারবার নির্দেশ দেন: ‘স্পিরিট-১৩০০, মনোযোগ দিন, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন।’ পরবর্তীবার উচ্চ স্বরে পুনরায় নির্দেশ দেয়া হয় এবং শেষবার চিৎকার করে বলা হয়, ‘স্পিরিট উইংস-১৩০০, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন। দ্রুত।’

পরিশেষে স্পিরিটের পাইলটরা নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করেন। কন্ট্রোলার তখন সতর্ক করে বলেন, ‘স্পিরিট-১৩০০, আপনার বাম উইং থেকে ৬–৮ মাইল দূরে একটি বোয়িং ৭৪৭ ট্রাফিক রয়েছে। আমি নিশ্চিত, আপনি দেখতে পাচ্ছেন, এতে কে আছেন। শেষবার তিনি ক্রুদের সতর্ক করে বলেন, ‘মনোযোগ দিন! আইপ্যাড বন্ধ করুন!’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় সোমবার রাতে লন্ডনে পৌঁছান। তার রাষ্ট্রীয় সফরে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার